২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:২১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর, রূপসায় বিএনপি নেতা হেলাল

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় বিএনপির তথ‍্য সম্পাদক আজিজুল বারী হেলাল। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঘাটভোগ ইউনিয়নের বলটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সকল ধর্মের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটা ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়তে চাই। দেশে আগের চেয়ে আরও বেশি উৎসবমুখর পরিবেশে নববর্ষ উৎসব উদযাপিত হয়েছে।

কেন্দ্রীয় নেতা হেলাল বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর এদেশের মানুষ সব দিক দিয়েই শান্তিতে রয়েছে। মিথ্যা মামলা হামলা দিয়ে বিএনপিকে শেষ করার জন্য ফ্যাসিস্ট সরকার ব্যস্ত ছিলো। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। তাই এবারও বিএনপিসহ দেশবাসী তাদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিময় সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই সকলের সহযোগিতায়।

জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। জেলা বিএনপি’র সদস্য মল্লিক আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক প্রমুখ।

  • শেয়ার করুন