৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:০৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময়

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ– কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাবের হলরুমে এই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চলনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃজাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় ওসি জাহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, থানা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে অপরাধ দমন ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। যেকোনো তথ্য বা সমস্যার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, আঃ খালেক, প্রেসক্লাবের সহ-সভাপতি মাষ্টার  আব্দুর রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধাক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, সাংবাদিক নুরুল আমিন নাহিন, গীরেন্দ্রনাথ মন্ডল, মজিবার রহমান, প্রভাষক রবিউল ইসলাম, আবুল বাশার, আবু ওবায়দা, মোঃ ফারুক আজম, আরিফুর রহমান, ফয়সাল হোসেন প্রমুুখ। এ সময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • শেয়ার করুন