২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:১৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার (৯সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকা হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২৮ কেজি কাঁকড়া একটি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ইসমাইল হোসেন (৪৫) আছাদুল গাজী (৪১) ও আঃ রহমান (৩৭)। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
  • শেয়ার করুন