২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:০১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে কোষ্টগার্ডের অভিযানে অপহৃত ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি করা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার( ৩ অক্টোবর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার ভোর ৫ টার দিকে শিবসা নদীর আড়বাউনি খাল এলাকা হতে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা হলেন কয়রা উপজেলা মফিজুল ইসলাম (৪২) হাবিবুর রহমান(৩৭) শ্যামনগর উপজেলার শাহাজান গাজী(৪০) ও দাকোপ উপজেলার হাবিবুর (৩৫)। ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলে যাওয়া বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
  • শেয়ার করুন