২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:১৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আগামীকাল থেকে হজ্ব শুরু

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১

  • শেয়ার করুন

দ্বিতীয় বারের মতো করোনা মহামারির মধ্যেই শুরু হচ্ছে পবিত্র হজের কার্যক্রম। শনিবার (১৭ জুলাই) হজের প্রস্তুতিতে সৌদি আরবের মক্কায় আসা শুরু করেছেন অনুমতিপ্রাপ্ত হাজীরা। সৌদি আরবের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, সকাল থেকেই মসজিদুল হারাম কর্তৃপক্ষ হাজীদের স্বাগত জানাতে থাকেন। মসজিদুল হারামে উপস্থিত হওয়া হাজীরা পবিত্র কাবা ঘর তাওয়াফ করেন।

রোববার হাজীদের মক্কা থেকে পূর্বে মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সোমবার সারাদিন দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজীরা অবস্থান নিয়ে রাতে মিনা-আরাফাতের মধবর্তী মুজদালিফায় অবস্থান নেবেন হাজীরা। মঙ্গলবার মিনায় গিয়ে জামরাতে পাথর নিক্ষেপ, কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে হাজীরা ইহরাম থেকে মুক্ত হবেন।

এই বছর মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা আরাফাতের দিনে হজের খোতবা দিবেন।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন।

  • শেয়ার করুন