২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৪১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আবারও খালেদা জিয়া অসুস্থ; হাসপাতালে ভর্তি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৪

  • শেয়ার করুন

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে দেখতে যান।

জানা যায়, গভীর রাতে শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়াকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়।

  • শেয়ার করুন