৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

উপবৃত্তি পাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ৪৩ লাখ শিক্ষার্থী

প্রকাশিত: জুন ২২, ২০২১

  • শেয়ার করুন

২০২১ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি দেওয়া শুরু হয়েছে। এতে মোট ১ হাজার ৭৮ কোটি টাকা দেওয়া হবে।সারাদেশের ২৯ হাজার ৩০১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ ৮২২ কোটি টাকা ও টিউশন ফি বাবদ ১৯৬ কোটি টাকা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ৪৩ লাখ শিক্ষার্থীর উপবৃত্তি ও টিউশন ফি প্রদান উপলক্ষ্যে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী উপবৃত্তি বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন।২০২১ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১ হাজার ৭৮ কোটি টাকা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এসএসসি ও এইচএসসি পরিক্ষা নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই জানিয়ে দেবো।তিনি বলেন, আমরা জানি এসএসসি এইচএসসি পরিক্ষা নিয়ে শিক্ষার্থীরা খুবই উদ্বিগ্ন। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমরা দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দিবো।

উল্লেখ্য গত একছবরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এইবারের এসএসসি ও এইচএসসি পরিক্ষা হবে কিনা সেটা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দুঃশ্চিন্তায় আছেন।যদিও শিক্ষামন্ত্রী ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেছিলেন এবার আর অটোপাশ দেওয়া হবে না। পরে আবার শিক্ষামন্ত্রী বলেন করোনার কারনে পরিক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। তাই পরিক্ষা দুটি নিয়ে এখনো ধোয়াশায় আছে শিক্ষার্থীরা।

  • শেয়ার করুন