২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৫৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা জাতীয় পার্টির
আয়োজনে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল ১ জানুয়ারী সকাল ১০ টায় র‍্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা কয়রা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ সদর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা জাপার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চলনায় এতে আলোচনা সভায় বক্তৃতা করেন কয়রা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শামস উদ্দিন আহমেদ, শেখ আয়জুদ্দিন, গাজী আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন লাভলু, মহারাজপুর ইউনিয়নের সভাপতি ডাঃ রুহুল আমিন, বাগালী ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন সানা, দক্ষিন বেদকাশীর সভাপতি রেজওয়ানুল করিম, সহ সভাপতি সুরাত আলী, উত্তর বেদকাশীর সহ সভাপতি আব্দুস সালাম, আব্দুল গফুর প্রমুখ।

  • শেয়ার করুন