৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:০৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায়
যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা
আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, পুজা উদযাপন পরিষদ, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি, মানব কল্যাণ ইউনিট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায়
উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ
আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), ভাইস চেয়ারম্যান এ্যাড. কমোলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এ্যাড. কেরামত আলী, উপেজলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার
বৈদ্য,বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান সানা, সরদার মাহববুর রহমান প্রমুখ।

  • শেয়ার করুন