২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় হলুদবুনিয়া খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ দক্ষিন অঞ্চলের কৃষির উৎপাদন বাড়াতে লবনাক্ততার জন্য অনাবাদী জমিকে আবাদি জমিতে রুপান্তরের জন্য কয়রার গড়িয়াবাড়ী খাল-পুন:খনন কাজ শেষে তা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ র্কতৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি ও ইউএনসিডিএফ সহযোগিতায় পরিচালিত লজিক প্রকল্পের আওতায় কয়রা ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের হলুদবুনিয়া খাল পুনঃখনন করা হয়।

১৭ আগস্ট বেলা ১১ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খালের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার খুলনার উপ-
পরিচালক (উপ-সচিব) মোঃ ইউসুপ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ তারিক উজ্জামান, ইউএনডিপি ডিস্ট্িরক ক্লাইমেট ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোঃ আছাদুল হক, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় উক্ত খালটি খনন করায় এই এলাকার অনেক কৃষক তাদের জমিতে ২ বার ধান উৎপাদন সহ শাক-সবজী লাগাতে পারবে। এর আগে প্রধান অতিথি লজিক প্রকল্পের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের কালনা মহিলা দাখিল মাদ্রাসার আধুনিক রেইন ওয়াটার হার্ভেস্টার স্থাপন কাজ শেষে তার কার্যক্রম উদ্বোধন করেন।

  • শেয়ার করুন