৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বিআরডিবি’র দিনব্যাপী প্রকল্প অবহিতকরন কর্মশালা

প্রকাশিত: জুন ৯, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডি) কয়রা অফিসের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দিন ব্যাপী প্রকল্প অবহিতকরন সভা ৯ জুন সকাল ১০ টায় বিআরডিবির সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ
বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আছদুজ্জমান, প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান
আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন ও কয়রা থানার এস আই সোহাইল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হরষিত রায়। আরও বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ সোহেল ইকবাল, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক রমেন রায়, মোঃ আফজাল হোসেন প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ
গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।

  • শেয়ার করুন