২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রা বারের আইনজীবিদের সাথে এ্যাড সাইফুলের মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ খুলনা জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ মনোনিত এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম ও এ্যাডঃ এস এম তারিক মাহমুদ তারা পরিষদের বিনিময় সভা ১১ নভেম্বর বিকাল ৩ টায় কয়রা আইনজীবি
ভবনে অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় কয়রা বারের আইনজীবিরা উপস্থিত ছিলেন। এ সময় এ্যাডঃ সাইফুল ইসলাম প্যানেলের সকল নেতৃবৃন্দকে পরিচয় করে দেওয়া হয়। কয়রা উপজেলা আইনজীবি ইউনিট বারের সভাপতি এ্যাডঃ আবু জাফরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম মোস্তফার পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক প্রার্থী এ্যাডঃ এস এম তারিক মাহমুদ তারা। এছাড়া আরও বক্তব্য রাখেন এ্যাডঃ এনামুল হক (পিপি), এ্যাডঃ বিজন কুমার মন্ডল, এ্যাডঃ কোমলেশ কুমার সানা, এ্যাডঃ শুধাংশ কুমার সরদার, এ্যাডঃ অম্বিকা চরন সানা, এ্যাডঃ মোশারাফ হোসেন প্রমুখ।

  • শেয়ার করুন