৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর খাবার বিতরণে বাধা; ৩ ডেক খাবার লুট

প্রকাশিত: জুন ৩, ২০২২

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে খালিশপুর থানার অন্তর্গত ১১নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে স্থানীয় একটি বয়স্ক মাদ্রাসা ও এতিমখানায় ৫ম দিনের খাবার বিতরণের সময় আওয়ামিলীগের লোকজন দ্বারা জোরপূর্বক খাবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। শুক্রবার বেলা ১২,৩০ টার সময় এ ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগ, যুবলীগের লোকেরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জিনিসপত্র ভাংচুর করে। তারা লোকজনের সাথে মারমুখী আচরণ করে এবং রান্না করা খাবারের ডেকগুলি লুট করে নিয়ে যায়।

১১নং ওয়ার্ডের বাসিন্দা যুবদল নেতা রাজিব বলেন- আওয়ামিলীগের খোকন ও ইমরুলের নেতৃত্বে বেলা ১২.৩০টার দিকে ২০০/২৫০ জন এসে খাবার গুলো জোরপূর্বক নিয়ে যায়। বাধা দিতে গেলে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলাবলি করছে ৩০মে বা ১৫ই আগষ্টের মত অনুষ্ঠানে অথবা মিলাদ মাহফিলে খাবার বিতরণের সময় ইতিপূর্বে খুলনায় খাবার ছিনিয়ে নেওয়ার মত ঘটনা ঘটেনি। এঘটনার পরে আওয়ামিলীগ সম্পর্কে মানুষ নেতিবাচক সমালোচনা করছে।

  • শেয়ার করুন