২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৩১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

চট্টগ্রামে সব চিকিৎসকের ছুটি বাতিল

প্রকাশিত: জুন ৫, ২০২২

  • শেয়ার করুন

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় দেড় শতাধিক আহত ব্যক্তি ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। আহতদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি চিকিৎসকদের দ্রুত হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন।

আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রাসায়নিক দ্রব্য বিস্ফোরণের কারণে বারবার বিস্ফোরিত হচ্ছে কনটেইনার। আগুনের তীব্রতার কারণে কাছেও ঘেঁষতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। পানি স্বল্পতার কারণে গত ৮ ঘণ্টারও বেশি সময়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।

  • শেয়ার করুন