২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৫৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন ও জেলা পরিষদে নির্বাচন হবে

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

  • শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্টঃ আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি), জেলা পরিষদ সহ সব উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

৮৪তম কমিশন বৈঠক শেষে সোমবার (২৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকের কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোন এলাকার নির্বাচন কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।

২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • শেয়ার করুন