২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:১৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

 

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ২৫ ডিসেম্বর বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমার প্রতি অবিচার করা হয়েছে।’

একইসঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর জায়গায় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অমিত বিএনপির সহ সাংগঠ‌নিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি‌লেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে সিনিয়র নেতাদের সমালোচনা করেন মঞ্জু। তিনি শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে দেওয়া খুলনা মহানগর বিএনপির কমিটি পুনরায় মুল্যায়নের দাবি জানান। এই কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হওয়ার চিঠি কিছুক্ষণ আগে পেয়েছি। তবে, কেন উনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু জানি না।

  • শেয়ার করুন