২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:০৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

প্রকাশিত: জুলাই ১, ২০২১

  • শেয়ার করুন

 

বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে। এবারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদফতর প্রাঙ্গণে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।

বাংলাদেশ কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক বিজ্ঞপ্তিতে বলেন, বৃক্ষরোপণ শেষে দেশ-জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন দফতরের পরিচালকসহ মনোনীত সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন