২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৫২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বাজারে এসেছে শীতের সবজি দাম চড়া

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ বাজারে শীতের আগাম সবজি পাওয়া যাচ্ছে। শীতের আগাম এসব সবজির মধ্যে রয়েছে, টমেটো, শিম, ফুলকপি, গাজরসহ বেশি কিছু সবজি। তবে দাম অনেক বেশি হওয়ায় তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গতকাল(শুক্রবার, ২৭ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি দেখা মিলছে কাঁচাবাজারগুলোতে। ক্রেতাদের শিম কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ১৫০-১৮০ টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও ২০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। সেই সঙ্গে প্রতি পিস ফুলকপি কিনতে লাগছে ৪০-৪৫ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শশা প্রতি কেজি ৫০টাকা, কালো বেগুন ৯০ থেকে ১০০ টাকা, ঝিংগা ৬০টাকা, কাকরোল ৫০টাকা, উচ্ছে ৬০টাকা, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, লাউ প্রতি পিস ৫০ টাকা, চিচিংগা ৫০টাকা, পটল ৪০ থেকে ৫০টাকা, ঢেড়শ ৫০টাকা, বরবটি ৮০টাকা, পেঁপে ৩০থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মত এই সপ্তাহেও বাজারে বড় ইলিশ মাছ প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০-৪০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০-৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

  • শেয়ার করুন