৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:১৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনের নদী-খাল দুষণমূক্ত রাখাতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

 

সুন্দরবনের নদী-খাল দুষণ ও বিষমুক্ত করার রাখার জন্য মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচান, সুন্দরবন বাঁচান। নদী নির্ভর মানুষের অধিকার আদায়ে এগিয়ে আসুন। নদীগুলো ক্রমাগত অস্তিত্ব হারাচ্ছে। নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য। নদী রক্ষায় আইনের প্রয়োগ বাড়াতে হবে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে চরকানার পশুর নদীর পাড়ে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও বাদাবন সংঘ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“মানুষের জন্যে নদী” শ্লোগানে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার শেখ মোঃ নূর আলম। এসময় বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা প্রসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, বাদাবন সংঘ’র রাকেশ সানা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, শেখ রাসেল, মেহেদী হাসান বাবু প্রমূখ।

মানববন্ধন শেষে সকাল ১১টায় চরকানা পশুর নদীর পাড়ে “নদী মাতৃক বাংলাদেশ” শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

  • শেয়ার করুন