৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৩৭

কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা 

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি উন্নয়নে বিশ্বাসী। আগামী দিনে কয়রাকে উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, সারা দেশে বিএনপির গনজোয়ার বইছে। সোনার বাংলা গড়তে হলে বিএনপির বিকল্প কিছু নেই। সে জন্য দুর্যোগ প্রবন উপকূলীয় অঞ্চল কয়রার মানুষকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বিকাল ৪ টায় উত্তর বেদকাশি কাছারীবাড়ি বাজারে বিএনপির আয়োজিত ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম ও খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলামে সঞ্চলনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জেলা বিএনপির সদস্য  আশরাফুল ইসলাম নুর, জাফরিন নেওাজ চন্দন, কয়রার বিএনপি নেতা এ্যাডঃ আঃ রশিদ, এফ এম মনিরুজ্জামান মনি, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, শেখ সালাউদ্দিন লিটন, গাজী সিরাজুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, আরিফুর রহমান ছানা, দেলসাদ আলম, উপজেলা  যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, যুবদল  নেতা ইহছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আাকবার হোসেন, আহাদুর রহমান লিটন, সরদার মাসুদুর রহমান, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন, মেহেদী হাসান সবুজ প্রমুখ।
  • শেয়ার করুন