৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:১৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ, রাসায়নিক বিতরণ ও জাতীয় ইদুর নিধন অভিযান উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪

  • শেয়ার করুন

 

“ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে কয়রায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,  উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার সমির বিশ্বাস, হাসান ফেরদৌস, সাংবাদিক গোলাম রব্বানী, কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষক বৃন্দ।

  • শেয়ার করুন