৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ইলিশ যাচ্ছে ভারত দাম বাড়ছে দেশে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

 

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ইলিশ মাছের রপ্তানি। এদিকে ভারতের চাহিদা মেটাতে দেশের বাজারে বেড়ে গেছে ইলিশের দাম। এমতাবস্থায় সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরেই থেকে যাচ্ছে রুপালী ইলিশ।

জানা যায়, চলতি বছর দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ইতোমধ্যে কয়েকটি ইলিশ মাছের চালান ভারতে পৌঁছে গেছে। যার প্রভাবে দেশীয় বাজারে ইলিশের দাম বেড়েছে বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।

চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ জানান, গত বছর একই সময়ে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। কিন্তু এবার তা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

তিনি জানিয়েছেন, খুচরা বাজারে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি ৬২৫ টাকা আর ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের প্রতি কেজি ৯২৫ টাকা, এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১০৫০ টাকা এবং এক কেজির ওপরের ইলিশ প্রতি কেজি ১২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই ব্যবসায়ীর মতে, গত দুইদিন যাবত এখানকার বাজারে দেড় থেকে দুই হাজার মণ ইলিশের আমদানি হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দেশের ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এ কারণে বাজারে ইলিশের আমদানি বাড়লেও দাম কমেনি।

  • শেয়ার করুন