২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

রাজপথেই হবে ফয়সালা বিএনপি নেতা বকুল

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১

  • শেয়ার করুন

 

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, শত নির্যাতন সহ্য করে বিএনপির তৃণমূল কর্মীরা এগিয়ে যাচ্ছে। তবুও বিএনপির নেতাকর্মীরা আনন্দে নেই। কারণ মাতৃতূল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় কারাদণ্ড দিয়ে গৃহবন্দী করে রেখেছে। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূণঃপ্রতিষ্ঠার মাধ্যমেই আমরা দেশনায়ক তারেক রহমানকে আবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে পারবো। আর রাজপথেই এর ফায়সালা করা হবে ইনশাআল্লাহ।

শনিবার খানজাহান আলী থানার অসুস্থ ও মরহুম নেতৃবৃন্দের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সার্বিক খোজ খবর নেয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় হয়রানির শিকার এবং নির্যাতিত নেতাকর্মীদের সাথেও সময় কাটান।
এদিন সকালে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সভাপতি অসুস্থ মীর কায়সেদ আলী, খানজাহান আলী থানা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সহ সভাপতি তোকাচ্ছের আলী, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল বারেক, খানজাহান আলী থানা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ ঢালী, খানজাহান আলী থানার প্রয়াত যুবনেতা মোঃ ইব্রাহিম হোসেন, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু, খানজাহান আলী থানা বিএনপির উপদেষ্টা সাত্তার শেখ, মীরেরডাঙ্গা ইউনিটের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল লিটন, খানজাহান আলী থানা বিএনপির উপদেষ্টা শেখ মোক্তার হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সহ সভাপতি আব্দুল কুদ্দুস, যোগীপোল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আ. হালিম, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সহ সভাপতি হেলাল শরীফের বাসায় যান এবং তাদের পরিবারের খোজ খবর নেন রকিবুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মীর কায়সেদ আলী, শফিকুল আলম তুহিন, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, সুলতান মাহমুদ, শেখ সাদী, কাজী মিজানুর রহমান, নিঘাত সীমা, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, পার্থদেব মন্ডল, ইবাদুল হক রুবায়েত, একরামুল হক হেলাল, ইস্তিয়াক আহমেদ ইস্তি, আঃ মান্নান মিস্ত্রী, তাজিম বিশ্বাস, শেখ রিয়াজ শাহেদ, আব্দুল আজিজ সুমন, ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চু, এনামুল হাসান ডায়মন্ড, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ আলমগীর হোসেন, আশরাফ হোসেন, আরিফুর রহমান মন্টু, ইকবাল হোসেন মিজান, মোল্লা সোহরাব হোসেন, এমদাদুল হক, আতাউর রহমান, মুন্সী আব্দুর রব, মুন্সী আজমল হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুল হালিম, গোলজার হোসেন, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রুবেল, সোহেল মোল্লা, মোল্লা সোলায়মান, গাজী সালাউদ্দিন, এম এম জসিম, খায়রুজ্জামান শামীম, আঃ সামাদ বিশ্বাস, খায়রুজ্জামান সজীব, আল আমিন সরদার রতন, মোঃ কামরুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, এমদাদ মোড়ল, মামুন, মাসুম খান, গোলাম কিবরিয়া, রবিউল ইসলাম, ফয়সাল কবির বাবু, সোহেল, শামীম, রফিকুল, হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েতুল্লাহ দীপু, রিয়াজুল হাসান মুরাদ, ইলিয়াস সর্দার, আল আমিন লিটন, মোঃ শাকিল আহমেদ, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, তাজিম, শুভ প্রমুখ।।

  • শেয়ার করুন