২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের উপর মাঠ দিবস পালন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ প্রজনন বিভাগের আয়োজনে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের উপর গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস পালন করা হয়। গত মঙ্গলবার বিকাল ৪ টায় ৩নং কয়রা গারমেক কৃষক রবিন্দ্রনাথ ঢালীর ক্ষেতে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারিথর উদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোবারক আলী। বিশেষ অতিথি ছিলেন সরেজমির গবেষনা খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ, উদ্ভিদ প্রজনন বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.
মোঃ মতিয়ার রহমান, কৃষি গবেষণা কেন্দ্র সাতক্ষীরা ইনচার্জ ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ
আসাদুজ্জামান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান।

এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনুতাপ সরকার, স্থানীয় কৃষক রবীদ্রনাথ, গোপাল সরদার, আবুল হাসান প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন,
আমাদের খাদ্য গ্রহনের উদ্যেশ্য শুধু ক্ষুধা নিবারণ না হয়ে, হওয়া উচিত শরিরের পুষ্টি চাহিদা পূরণ। বর্তমান সরকারের লক্ষ্য মানুষের খাদ্য নিরাপত্তা
নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।

বারিথর উদ্ভিদ প্রজনন বিভাগে বর্তমান বার্লি, কাউন, চিনা,সহ ১৪ টি অপ্রধান খাদ্য কিন্তু অধিক পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের দানাদার ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এই ফসলগুলো প্রতিকূল পরিবেশেও চাষপোযোগী। যে কারনে এই
ফসলগুলো চাষ করলে কৃষকেরা যেমন লাভবান হবে তেমনি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

  • শেয়ার করুন