২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ১৬ এপ্রিল শনিবার বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত হয়। কয়রা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ ছদর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস
চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এম হাদিউজ্জামান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির
সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব ইসমাইল খান টিপু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, খুলনা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক জিএম বাবুল ও শাহাজান আলী সাজু, পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সামছুল হুদা খোকন।

কয়রা উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জাপা নেতা রফিকুল ইসলাম ঢালী, গাজী ইছাহাক আলী, ঢালী কামরুল ইসলাম, নুরুল হক মোড়ল, মাস্টার সামছুদ্দিন আহমেদ, মনজুর হোসেন লাভলু, হাসানুর রহমান, আমজাদ হোসেন, ডাঃ রুহুল আমিন, মোল্যা ওহিদুর রহমান, গাজী রেজওয়ানুল করিম,ডাঃ আবুল বাসার,মাওঃ আবদুর রহিম, ঢালী আতিয়ার রহমান, বেলাল হোসেন প্রমুখ। সম্মেলন শেষে শেখ ছদর উদ্দিন আহম্মেদ কে সভাপতি ও মাস্টার আবুল কালাম আজাদ কে সাধারন সম্পাদক এবং মোড়ল নুরুল হক কে সাংগঠনিক সম্পাদক করে কয়রা উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষনা করা হয় । এরপর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অনুষ্টানে উপজেলা সহ ৭ টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন