২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় বিএনপির বিক্ষোভে আওয়ামিলীগ ও পুলিশের যৌথ হামলায় আহতদের পাশে বকুল

প্রকাশিত: জুন ৯, ২০২২

  • শেয়ার করুন

 

শরিফুল আলমঃ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গত ২৬ মে বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগ ও পুলিশের লাঠি ও বুলেটের আঘাতে নির্মমভাবে আহত ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাফর, সোনাডাঙ্গা থানা যুবদল নেতা বাবু, ২৮ নং ওয়ার্ড যুবদল নেতা রাজু সহ কয়েকজনের খোঁজ নিতে ও আর্থিক সহযোগিতা করতে তাদের বাসায় হাজির হন রকিবুল ইসলাম বকুল ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আহতদের সার্বিক খোজখবর নেন এবং আর্থিক সহযোগিতার করেন। রকিবুল ইসলাম বকুল বলেন ভয়ের কিছু নাই ভেদাভেদ ভুলে সবাই একসাথে এই অবৈধ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন চালিয়ে যেতে হবে। এই সরকারকে বিদায় নিতে বাধ্য করতে হবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্নআহবায়ক আজিজুল হাসান দুলু, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবির, মাসুদ পারভেজ বাবু, ওয়াহেদুজ্জামান, বাদল, জেলা যুবদল নেতা আব্দুল্লাহেল কাফি সখা, নাজিমুজ্জামান জনি, জেলা ছাত্রদল মহানগর ছাত্রদলের সভাপতি ইস্তয়াক হোসেন ইস্তি, সাধারণ সম্পাদক তাজিম বিশ্বাস প্রমুখ।

  • শেয়ার করুন