২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আলালকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট

প্রকাশিত: জুন ২৬, ২০২২

  • শেয়ার করুন
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালত মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বিঘ্ন সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তাজুল ইসলাম।

পরে আইনজীবী তাজুল ইসলাম জানান, অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল গত ১২ জুন চিকিৎসার জন্য ভারত গমনকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকেই ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ ধরনের আচরণকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করা হলে আদালত রুলসহ আদেশ দেন।

  • শেয়ার করুন