২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৪৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

দেশে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২

  • শেয়ার করুন

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের হাসপাতালগুলোতে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের ঘাটতি রয়েছে। ’ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের বেসিক সার্জিক্যাল স্কিল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষিত চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং প্রশিক্ষিত টেকনিশিয়ানদের আমাদের প্রয়োজন রয়েছে। সেটার ওপর নজর দিয়ে আজকের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এ ধরনের প্রশিক্ষণ সবক্ষেত্রে আমরা আশা করি। যাতে ভালো চিকিৎসক তৈরি হয় এবং স্বাচ্ছন্দ্যে আমরা চিকিৎসা নিতে পারি। আমাদের দেশের অনেক হাসপাতাল হয়েছে। বর্তমানে দেশে ৩৮টি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে।

আমাদের ঔষুধপত্রের অভাব নাই। একশো পারসেন্ট বিশ্বমানের ঔষুধ দেশে তৈরি হয় এবং রপ্তানি হচ্ছে বিদেশে। কিন্তু একটা জিনিসের অভাব রয়েছে, সেটা হচ্ছে প্রশিক্ষিত জনবল। ’
তিনি আরও বলেন, ‘আরও ৪০০ টন ধারণ ক্ষমতার দুইটি লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে।

এই দুইটি অক্সিজেন প্লান্ট স্থাপন করা হলে বাংলাদেশে অক্সিজেনের আর অভাব হবে না। ’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম, জেলা প্রশাসক ম. আব্দুল লতিফ, পুলিশ সুপার ম. গোলাম আজাদ খান, পৌর মেয়র মো. রমজান আলী।

  • শেয়ার করুন