৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত আবু হানিফা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রায় খুলনা পল্লীবিদ্যুৎ সমিতি এলাকা-৭ এর পরিচালক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ হয়। উপজেলার ৭ টি ইউনিয়নে ৫১ হাজার ৯শ ৫৪ ভোটার রয়েছে। তার মধ্যে ২৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২টি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে ২ জন প্রার্থী অংশ গ্রহন করেন। এর মধ্যে মোঃ আবু হানিফা চেয়ার প্রতিক নিয়ে ২৪৫ ভোট পেয়ে রির্বাচিত হয়েছেন। প্রতিপক্ষ মনজুর আলম হক পেয়েছেন ১৮ ভোট।

নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুত্যায়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, অন্য সদস্যরা হলেন, সহকারী পরিচালক নিয়ামত উল্লাহ, সহকারী প্রকৌশলী ইকরামুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল কর্মকর্তা তারেক বিন আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন, কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মোঃ ছিদ্দিকুর রহমান-সহ কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম)।

  • শেয়ার করুন