২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৪০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বারি সরিষা-১৮’র উপর কৃষক মাঠ দিবস

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি সরিষা-১৮ এর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন তৈল গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুরের উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম উদ্দিন ও
সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুল ইসলাম। সরেজমিন কৃষি গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মজিবার রহমান, আকবার হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক মজিবার হেসেন বলেন, এ বার প্রথম বারি সরিষা-১৮ চাষ করে ভাল ফলন পেয়েছে। পতিত জমিতে এই চাষাবাদ করতে পেরে
তিনি বেজায় খুশি। তার দেখাদেখিতে আগামীতে এই অঞ্চলের কৃষকরা পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদনের আশ্বাস প্রদান করেন।

  • শেয়ার করুন