২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:০৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বেদকাশি কলেজিয়েট স্কুলে ১ম পুনর্মিলনী

প্রকাশিত: জুলাই ১, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ বেদকাশি কলেজিয়েট স্কুলের ৮৫ বছর পুর্তিতে স্মৃতির আঙিনায় প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী- ২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। ৩০ জুন সকাল ১০ টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আ.ব.ম আঃ মালেক। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল মাজেদ, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জিএম মাওলা বকস, প্রাক্তন শিক্ষার্থী সরদার জাহাঙ্গীর আলম, শেখ আনোয়ার হোসেন, মঞ্জুর এলাহী, এম তুহিন আলম, শেখ মোস্তফা হুমায়ুন কবির, নারায়ন চন্দ্র মন্ডল, সরদার ইউনুস আলী, আবু হেনা মোস্তফা কামাল, শেখ আবু হেলাল, মোঃ হুমায়ুন কবির, খোরশেদ আলম, মোঃ রবিউল ইসলাম, মাহফুজুল ইসলাম, শারমিন ইতি, নিলুফা আক্তার তানিয়া প্রমুখ। আলোচনা শেষে কবিতা আবৃতি, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

  • শেয়ার করুন