২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:০৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আবুল কালাম আহবায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে কয়রা উপজেলা তাতি দলের কমিটি গঠন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ শনিরার (১২ আগষ্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কয়রা উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় উপস্থিত কয়রা উপজেলা তাঁতি দলের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গাজী আবুল কালামকে আহবায়ক ও গাজী সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহাবায়ক কমিটি গঠন করা হয়।

কর্মীসভায় গাজী আবুল কালামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন খুলনা জেলা তাতি দলের আহ্বায়ক আলহাজ্ব মেহেদী আহসান মিন্টু, প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাতি দলের সদস্য সচিব শেখ মাহমুদ আলম লোটাস, কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলম, বিএনপির যুগ্ম আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা, মোহতাসিম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, জেলা তাতি দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান মল্লিক, নাহিদ হোসেন, শফিক মোল্লা, সদস্য মোঃ আলমগীর হোসেন, আল মামুন, জামাল মুন্সি, সালমান খান প্রমুখ।

উল্লেখ্য গাজী আবুল কালাম ও গাজী সিরাজুল ইসলাম তাঁতি  দল কয়রা উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

  • শেয়ার করুন