২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৩৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার আমাদী
ইউনিয়নের বেজাপাড়া গ্রামে কৃষকের জমিতে ঈদুর মারার
বিদ্যুৎতে স্পৃষ্ট হয়ে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের
মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের সবুর সানার পুত্র। গত শনিবার রাত
৮ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আছাদুল নামের আর এক
মৎস্যজীবি আহত হয়েছে। তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে ইয়াছিন সানা বাড়ির নিচে বিলে মাছ ধরার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে বরিন মিস্ত্রীর জমিতে ঈদুর মারার বিদ্যুৎতের ফঁাদে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয় সে। সংবাদ পেয়ে এলাকাবাসি তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবিনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে। এদিকে নিহত ইয়াছিন সানার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি
চলছিল বলে জানা গেছে।

  • শেয়ার করুন