৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ টি বসতঘর ও ১ টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় অন্তত ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে দেয়াড়া গ্রামের বাবলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাঝ রাতে আগুন আগুন বলে চিৎকার
শুনে ছুটে আসেন তারা। স্থানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসকে
খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে দেরি করায় তারা কলস ও বালতিতে করে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তাদের মেশিন কাজ না করায় কিছুই করতে পারিনি ফায়ার সার্ভিসের লোকজন। এরমধ্যই বাবলুর রহমানের ২টি বসতঘর ও ১ টি রান্নাঘর এবং পার্শ্ববর্তী বাবলুর রহমনের চাচাতো ভাই ফারুক হোসেনের ১ টি বসতঘর পুড়ে ছাই
হয়ে যায়। কয়রা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ
আব্দুল আহাদ বলেন, ৯৯৯ এর মেসেজ পেয়ে ঘটনাস্থলে রওনা হই। মেইন রোড থেকে ভিতরের রাস্তায় যেতে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি সব পুড়ে গেছে। পাশের ময়লা পানিতে মোটর সেট করায় পাম্প আটকে যায়। তবে রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

  • শেয়ার করুন