৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে জি আরে’র চাল বিতরণ

প্রকাশিত: জুন ২৯, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে জি আরের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ১২ টায় মঠবাড়ী শান্তিময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৩০০ পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।পরবর্তীতে এই ইউনিয়নের আরও ১হাজার ৫শ পরিবারে মাঝে ১০ কেজি করে জি আরের চাল বিতরণ করা হবে। চাল বিতারণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ,জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা প্রমুখ। জি আরের চাল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ইতিমধ্যে ৭টি ইউনিয়নে ৭০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে এবং ১২০ মেট্রিক টন চাল বিতরণ অব্যাহত রয়েছে।
  • শেয়ার করুন