২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৫৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ৭ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুফ (সিপিজি) সদস্যরা। গতকাল বুধবার (৬ নভেম্বর)  সকাল ৭ টার  দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের  শ্মশান মন্দিরের মাঠ থেকে এই  অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি বন বিভাগের সহযোগীতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ জানায়, স্থানীয় কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠে ঘেরা দেওয়া জালে অজগার সাপটি আটকে  থাকতে দেখতে পায়। পরে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় বন বিভাগ ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে। প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ওই সাপটির ওজন প্রায় ১১ কেজির কাছাকাছি হবে। তবে সপটি সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে বলে ধারনা করছেন  স্থানীয়রা। পরবর্তিতে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শাকবাড়িয়া বন টহল ফাুড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বলেন, ৬নং কয়রা এলাকার লোকজন সাপটি শ্মশান মন্দিরের মাঠে জালে আটকে থাকে দেখে আমাদের খবর দিলে  বন বিভাগের লোকজন ও সিপিজির সদস্যরা মিলে  অজগর সাপ উদ্ধার করি। পরে সাপটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া বন টহল ফাঁড়িতে এনে সন্দরবনে অবমুক্তি করা হয়েছে।
  • শেয়ার করুন