২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:২৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ইলিয়াস আলীর শাশুড়ীর মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

 

গুমের শিকার সাবেক এমপি ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী’র শ্বাশুড়ী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদী লুনা’র মাতা মাহফুজা খানম ৯আগষ্ট  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মাহফুজা খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মাহফুজা খানম এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন শ্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃশ্নেহ ও কঠোর পরিশ্রম করে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও দানশীল নারী হিসেবেও তিনি এলাকার সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমার শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন। আমি মরহুমা মাহফুজা খানম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তস্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা’র মাতা মাহফুজা খানম এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। মরহুমা মাহফুজা খানম ছিলেন একজন পরহেজগার ও দানশীল মহিলা। তিনি এলাকার দুঃস্থ মানুষদের সবসময় সাহায্য-সহযোগিতা করতেন, এজন্য তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। একজন দায়িত্বশীল মাতা হিসেবে তিনি তার সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তস্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

গুমের শিকার সাবেক এমপি ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী’র শ্বাশুড়ী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা’র মাতা মাহফুজা খানম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মাহফুজা খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  • শেয়ার করুন