৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:০৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় কৃষকের মাঝে আমন বীজ বিতরণ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর।
বিশেষ অতিথি ছিলেন- খামারবাড়ি খুলনার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, ব্রি সাতক্ষীরা অঞ্চলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম মফিজুল ইসলাম, বিনা সাতক্ষীরা অঞ্চলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী কৃষি অফিসার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নে কৃষকপ্রতি ৫ কেজি করে ৩৭০ জনের মাঝে বিনামূল্যে আমন, ব্রি ও বিনা জাতের ধানবীজ বিতরণ করা হয়।
  • শেয়ার করুন