৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১শ ৫০ মেট্রিকটন ভারতীয় কাচামরিচ আমদানি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১

  • শেয়ার করুন

 

দীর্ঘ এক বছর পর বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে কাঁচামরিচ আমদানি। বেনাপোল বন্দর দিয়ে গত ৪ দিনে ১’শ ৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারত থেকে আমদানি হওয়া ১’শ ৫০ মে: টন কাঁচা মরিচ বাংলাদেশী ৩৫টি ট্রাকে করে বন্দর থেকে খালাশ দেয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, দেশীয় বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার কাঁচামরিচ আমদানিতে অনুমতি দিয়েছেন। ফলে গত ৯ আগস্ট হতে ভারত থেকে শুরু হয়েছে কাঁচামরিচ আমদানি।

কাঁচামরিচ উচ্চ পচনশীল পণ্য হওয়ায় রাজস্ব আদায় করে দ্রুত খালাসের নির্দেশনা দিয়েছেন কাস্টমস কমিশনার মো: অজিজুর রহমান।

বেনাপোল বন্দরে দিয়ে মেসার্স রাশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স গাজী ইমপেক্স ও মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামে চার জন আমদানিকারক প্রতিষ্ঠান চারদিনে ১৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশীয় বাজারে সংকটের কারণে এ বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দাম কমতে শুরু করেছেদেশীয় বাজারে ।

বেনাপোল বন্দরের পরিচালক আ: জলিল জানান, দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। আজ বৃহস্পতিবার চারজন আমদানি কারক প্রতিষ্ঠান ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছেন। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালাশ প্রক্রিয়া শুরু হয়েছে।

  • শেয়ার করুন