৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

অবশেষে লাগানো হল গোবিন্দপুর সুইচগেটে লোহার কপাট

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

 

রবিউল ইসলাম, কয়রা, খুলনাঃ অবশেষে মিলল বহুল প্রত্যাশিত গোবিন্দপুর সুইচগেটের লোহার কপাট। এই সুইচগেট দিয়ে গোবিন্দপুর, আটরা, দশহালিয়া, জয়পুর ও শিমলার আইট গ্রামের পানি নিষ্কাশন করা হয়। দির্ঘদিন সুইচগেটে লোহার কপাট না থাকায় জোয়ারের পানিতে রাস্তা-ঘাট, পুকুর, ঘের তলিয়ে যেতো। চলাচলে ভোগান্তি সৃষ্টি হত জনসাধারণের। পানি উন্নয়ন বোর্ডেকে বারবার বলার পর অবশেষে ৬ সেপ্টেম্বর (সোমবার) লোহার পাটটি লাগানো হয়। এ ব্যপারে ৪ নং মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম আব্দুল্যাহ আল মামুন লাবলু বলেন কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলার পর অবশেষে ৬ সেপ্টেম্বর সকালে লোহার কপাটটি লাগানো হল। গেটে লোহার কপাটটি লাগানো ফলে জলাবদ্ধতা দুর হবে বলে মনে করছেন এলাকার জনগন।

  • শেয়ার করুন