২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আলোকিত শিক্ষার্থীরা দেশের নেতৃত্ব দিবে: বকুল

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল বলেছেন, সঠিক জ্ঞানের আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরাই এদেশের নেতৃত্ব দিবে। তাদের ভিতরই আগামী নেতা ঘুমিয়ে আছে। তাদেরকে জাগ্রত করতে হবে, দেশপ্রেমে উদ্বুব্ধ করতে হবে। এজন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। রাজনীতির উর্দ্ধে উঠে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার বলেও তিনি মনে করেন।

১১ জানুয়ারী (মঙ্গলবার) খুলনার খালিশপুরে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীত্রবস্ত্র ও রান্না করা খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়।

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানবাধিকার ফিরিয়ে আনতে দেশমাতা খালেদা জিয়া ভুমিকা রাখতে পারবেন। তাই খালেদা জিয়াকে মুক্ত করে তার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

খালিশপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কালাম জিয়ার সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফি মোহাম্মদ খান, খুলনা মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখি, শের আলম সান্টু, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাসসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠন ও বিএনপির নেতাকর্মী।

  • শেয়ার করুন