২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

 

এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থি রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের (এপিডিইউ) প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এ নির্বাচন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৬ ও ৭ ডিসেম্বর ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটিক ইউনিয়নের কাউন্সিল সভায় বিএনপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

কাউন্সিল সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলনের বিষয়ে বিএনপি ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।

  • শেয়ার করুন