৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:০২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার ( ২৮ জুলাই)  বেলা ১১ টায় উপজেলার মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। কমান্ড খুলনা নৌ অঞ্চলের আয়োজনে দিনব্যাপি এ কর্মসূচীতে কয়রা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসেন। পাশাপাশি এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা আকবার হোসেন হোসেন নামে এক সেবাগ্রহীতা জানান, এখানকার চিকিৎসা সেবার মান অনেক ভাল। চিকিৎসকদের সঙ্গে মন খুলে রোগের বর্ণনা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। হাবিুল্লাহ বাহার নামে এক ব্যাক্তি প্রায় ৭ কিলোমিটার দুর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি বলেন, নৌবাহিনীর চিকিৎসাসেবা অনেক উন্নত মনে করে এখানে এসেছিলাম। সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আকবার হোসেন এবং হাবিবুল্লাহ বাহারের মতো সেখানে দিনব্যাপি তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। প্রত্যন্ত এলাকায় যেখানে উন্নত চিকিৎসাসেবা পায় না মানুষ, সেখানে এমন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকুল পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
  • শেয়ার করুন