২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৪১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় নৌবাহিনীর পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন  বাংলাদেশ নৌবাহিনীর (তিতুমীর) অধিনায়ক ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান।  গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায কয়রা সদরের শ্রী শ্রী সনাতন ধর্মাবলম্বী,  দক্ষিন মদিনাবাদ  শ্রী শ্রী  দুর্গা মন্দির,৩নং কয়রা সার্বজনীন শারদীয়  দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন দূর্গা পুজার মন্ডপ পরিদর্শন শেষে তিনি সার্বিক বিষয়ে নিয়ে সনাতন ধর্মলম্বীদের লোকজনদের সাথে মত বিনিময় করেন। এ সময় কয়রার পূজা উদযাপনের সামগ্রিক নিরপত্তার  বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মন্দির পরিদর্শনকালে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  বি এম তারিক-উজ-জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, নৌবাহীনির  কয়রা কন্টিনজেন্ট অফিসার ফয়সাল আল ইমরান,  কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মোঃ শাহ-আলম,  উপজেলা আনসার কর্মকর্তা মনোয়ারা খাতুন, প্রেসক্লাবের সাধারন  সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা এস আই সালাহউদ্দীন আহমেদ, প্রমুখ। মন্ডপ পরিদর্শনকালে  নৌবাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান  বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী সনাতন  ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন  ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় খুলনা জেলার  বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে  সেনাবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে।
  • শেয়ার করুন