২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কিভাবে বুঝবেন হার্টের সমস্যা?

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১

  • শেয়ার করুন

 

যাদের উচ্চ রক্তচাপ বা রক্তে শর্করার মাত্রা বেশি বা যাদের স্থূলতার সমস্যা রয়েছে, তাদের অন্যদের তুলনায় হৃদরোগের আশঙ্কা বেশি থাকে। হার্ট অ্যাটাক যেকোনো বয়সে, যেকোনো সময় হতে পারে। অনেকেই ধারণা করেন, পুরুষদের হার্ট অ্যাটাকের প্রবণতা কম। কিন্তু না, নারীদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে। কোনো রকম জটিলতা থাকলে লক্ষণ দেখে আগে থেকে ধারণা করা যায়।

১। শ্বাস-প্রশ্বাসে যদি কষ্ট হয়, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। শ্বাস নিতে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। হৃদযন্ত্রের কোনো রকম সমস্যা হলে, ফুসফুসও অক্সিজেন কম পায়।

২। কোনো কারণ ছাড়াই যদি শরীর ঘামায় বা অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, তা হলে বুঝতে হবে সমস্যা আছে। শরীরে রক্ত চলাচল ঠিকমতো না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে অক্সিজেন পায় না।

৩। যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দরদর করে ঘেমে যাচ্ছেন, তাহলে সতর্ক হোন।

৪। বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

৫। নারীদের ক্ষেত্রে কিছু আলাদা লক্ষণ প্রকাশ পায়। বুকে ব্যথা, ঘাম হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া ছাড়াও পেটে বা পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে।

  • শেয়ার করুন