৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রা উত্তরচক কামিল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসা পরিচালনা পর্যদের (গভর্নিংবডি) সভাপতি মনোনীত হয়েছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। ৬ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ রেজাউল হক স্বাক্ষরিত পত্রের স্বারক অনুযায়ি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় মাদরাসার গভর্নিংবডির সভাপতি হিসেবে ইউপি চেয়ারম্যান মোঃ আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদকে মনোনীত করেন। এ ছাড়া বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে
উপজেলার ৪নং কয়রা গ্রামের মোঃ আব্দুল মাজেদকে মনোনয়ন দিয়েছেন। নব নির্বাচিত সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। তিনি কয়রা উপজেলার অনেক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কমনা করেছেন।

  • শেয়ার করুন