২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা

প্রকাশিত: মে ২৪, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, কৃষকরা হলেন এদেশের প্রাণ। তাদের ঘাম জড়ানো পরিশ্রমে সচল থাকে এদেশের অর্থনীতির চাকা। তাই কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ। আওয়ামীলীগ সরকার সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সকল নেতাকর্মিদের উদাত্ত আহবান জানিয়েছেন। কৃষকদের উন্নয়নে আওয়ামীলীগ সরকার বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ নিয়েছেন। যার ফলে এক সময়ের খাদ্য ঘাটতির এদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। কৃষকদের জন্য ভর্তুকি, তাদের জন্য কৃষিঋণ সরবরাহ বাড়িয়েছেন। মঙ্গলবার বিকাল ৫ টায়
উপজেলা সদরে সুন্দরবন বালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক
শাহাবাজ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মোসাঃ
হালিমা রহমান, কৃষকলীগের জেলা সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা,
সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাষ্টার খায়রুল আলম, নির্মল চন্দ্র, গণেশ চন্দ্র, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

  • শেয়ার করুন