২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ওএমএসের চাল বিক্রয় কার্যক্রম শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে
খাদ্যবান্ধব কর্মসুচী খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের কয়রা বাজারের ইমদাদুল হক টিটু ও
দেউলিয়া বাজারের আজিজুল হক গাজীর ডিলারে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ
সময় উপস্থিত ছিলেন কয়র উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ ডিলার মালিকগন। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় যে, হতদরিদ্র প্রত্যেক পরিবারের সদস্যদের মাঝে ৩০ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি করে চাল বিক্রয় করা হবে। সরকারের এ ধরনের উদ্যোগকে চাল ক্রয় করতে আসা দরিদ্র পরিবারের সদস্যরা
সাধুবাদ জানিয়েছে।

  • শেয়ার করুন