২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৩৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রার পাথরখালী মুন্ডা পাড়ায় পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে প্রজনন স্বাস্থ্য, লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সাথে এক মত বিনিময় সভা ৩১ অক্টোবর (রবিবার বিকাল ৩ টায়) অনুষ্ঠিত হয়। রঘুনাথ মুন্ডার সভাপতিত্বে
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ আলাউদ্দিন, অভিভাবক সদস্য শ্যাম সুন্দর
মুন্ডা, রতন মুন্ডা, মনোরঞ্জন মুন্ডা, দুলাল মুন্ডা, স্বেচ্ছাসেবক সদস্য মিলন মুন্ডা প্রমুখ। মত বিনিময় সভায় প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, যৌন বাহিত রোগ, বয়ঃসন্ধিকালে শিশুদের পরিষ্কার পরিছন্নতা,জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সহ বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তরিত আলোচনা
অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন