২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় মুন্ডাদের ৩ দিনব্যাপী যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান
ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস প্রকল্পের বাস্তবায়নে কয়রা উপজেলার আদিবাসী মুন্ডা কিশোর
কিশোরীদের অংশ গ্রহনে ৩ দিন ব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, প্রজনন ও প্রজনন স্বাস্থ্য এর উপাদান
ও প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান ৭ ডিসেম্বর বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর মোঃ নাজমুল হুদা ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, মহিবালা মুন্ডা ও মিলন মুন্ডা। প্রশিক্ষনে ১৫ জন কিশোর কিশোরী আদিবাসি সদস্যরা অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে প্রত্যেকের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়।

  • শেয়ার করুন